Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • চা শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

চা শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

​নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।

​সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে এই শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে তারা সুনির্দিষ্ট কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।

​প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে অভিহিত করেন।

​সভায় চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দেশের সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নেওয়া। তিনি বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি, চা বাগানগুলোতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

​চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তার কার্যকর ও সময়োপযোগী সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও চা শিল্প খাতের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 July 2026

চা শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

www.hostbuybd.com