Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (সোমবার) সন্ধ্যায় এনসিপির একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান।

এনসিপির প্রধান সমন্বয়কারী (উত্তর অঞ্চল) সরজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সামান্থা শারমিনের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের তোড়া উপহার দেন।

বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই ফুলের তোড়া গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

01 September 2025

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি

www.hostbuybd.com