Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির এজিএম ও গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত

হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির এজিএম ও গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেনের ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে দুটি পৃথক অংশের আয়োজন করা হয়।

এজিএম ও ক্যারিয়ার কনফারেন্সে বিশিষ্টজনদের উপস্থিতি
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য ও ইনভেস্টর সার্ভিসের চেয়ারম্যান এজেডএম আজিজুর রহমান, যিনি সংগঠনের প্রধান উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল।

গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং সংগঠনের উপদেষ্টা মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দেওয়ান।

কনফারেন্সে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কর্পোরেট আস্কের প্রতিষ্ঠাতা ও সিইও নিয়াজ আহমেদ, ৩৬তম বিসিএস ক্যাডার (পরিসংখ্যান) এবং লক্ষ্মীপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসাইন, এবং এসএমসি’র ল’ অফিসার ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নেওয়াজ শরীফ।

বর্ষসেরা সংগঠকদের সম্মাননা প্রদান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য লোকমান হোসেন, এবং সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাহেব মো. সোহেল ও বুলবুল ইসমাইল।

অনুষ্ঠানে সংগঠন পরিচালনায় বিশেষ অবদানের জন্য আটজন কার্যনির্বাহী সদস্যকে বর্ষসেরা সংগঠক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: নিশাত নাবিলা, শারমিন আক্তার, সোহাগ হোসেন, মেহেরুন্নেসা আকা, ইলিয়াস রেজা, ইমরান হোসাইন, জাফর আহমেদ এবং রেদওয়ানুর রহমান।

দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের কার্যনির্বাহী সদস্যসহ হাইমচর উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 September 2025

হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির এজিএম ও গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত

www.hostbuybd.com