Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ৩২০ লিটার তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মাঝে নায্যমূল্যে বিক্রি

৩২০ লিটার তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মাঝে নায্যমূল্যে বিক্রি

৩২০ লিটার তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মাঝে নায্যমূল্যে বিক্রি

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে মজুত করা ৩২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মাঝে নায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়।

​অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

​অভিযান চলাকালে দেখা যায়, মেসার্স আহিল এন্টারপ্রাইজ অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত করেছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে তা বিক্রি করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে মেসার্স স্মৃতি ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং বোতলজাত সয়াবিন তেল মজুত রাখায় হাওলাদার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করার অপরাধে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 May 2026

৩২০ লিটার তেল উদ্ধার করে সাধারণ ভোক্তাদের মাঝে নায্যমূল্যে বিক্রি

www.hostbuybd.com