Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরের শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার

চাঁদপুরের শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার

চাঁদপুরের শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একাধিক খুন, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার পলাতক আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার দেওয়ান কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাহিদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাজী বাড়ীর মো. হান্নান গাজীর ছেলে।

পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নাহিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 November 2026

চাঁদপুরের শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার

www.hostbuybd.com