Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ২০ আগস্টকে নদী ভাঙ্গন প্রতিরোধ ‘জাতীয় দিবস’ ঘোষণার দাবিতে হাইমচরে আলোচনা সভা

২০ আগস্টকে নদী ভাঙ্গন প্রতিরোধ ‘জাতীয় দিবস’ ঘোষণার দাবিতে হাইমচরে আলোচনা সভা

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচরে নদীভাঙন প্রতিরোধে ২০ আগস্টকে ‘নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ হিসেবে জাতীয়ভাবে ঘোষণার দাবিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তেলির মোড়ের পাটওয়ারী মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।

‘সবাই মিলে চেষ্টা করি, স্বপ্নের হাইমচর গড়ে তুলি’ এবং ‘বাঁচলে নদী, বাঁচবে দেশ, সুজলা সুফলা বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় এই সভা। সভায় বক্তারা বলেন, দেশের নদীগুলোকে রক্ষা করা না গেলে পরিবেশ ও সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। প্রতি বছর হাজার হাজার মানুষ নদীভাঙনের শিকার হচ্ছে। তাই ২০ আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করা হলে নদী সুরক্ষায় জনসচেতনতা বাড়বে এবং সরকার নদী শাসন ও ভাঙন প্রতিরোধে আরও বেশি মনোযোগ দেবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নদীভাঙন প্রতিরোধ আন্দোলনের সংগঠক আব্দুল হামিদ পাটওয়ারী।

অনুষ্ঠানের মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত মিয়াজী।

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, হাইমচর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক বাবুল, নদীভাঙন প্রতিরোধ কমিটির সংগঠক আজিজুর রহমান, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক হেলাল উদ্দিন, চাঁদপুর সদর পল্লী সঞ্চয় কর্মকর্তা জিল্লুর রহমান জুয়েল, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষক নেতা মানিক মিয়া, সাবেক প্রধান শিক্ষক মুক্তার হোসেন ভূঁইয়া, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সংগঠক মনজুর আলম, বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম মেজর প্রমুখ।

বক্তারা আরও বলেন, প্রয়াত সংসদ সদস্য আব্দুল্লাহ সরকার ও সাবেক উপজেলা চেয়ারম্যান কায়কোবাদ চুন্নু মিয়া সরকার, অ্যাডভোকেট মোখলেসুর রহমান এবং সাবেক দক্ষিণ আলগী ইউনিয়ন চেয়ারম্যান জয়দল হোসেন আখন, এম এ জাব্বার মাস্টার, সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ অন্যান্যদের নেতৃত্বে মেঘনা নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য আন্দোলন করা হয়েছিল। তাঁদের সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই দাবি এখন জাতীয় পর্যায়ে নিয়ে আসা জরুরি।

নদী ভাঙ্গন প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে ইতিপূর্বে গত তিন বছর যাবত বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সভায় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যাপক আখতার হোসেন, চাঁদপুর সদর পল্লী সঞ্চয় কর্মকর্তা জিল্লুর রহমান জুয়েল সহ স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts