Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • খেলাধুলা
  • নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বিসিবি

নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বিসিবি

ডেক্স রিপোর্টঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এর ফলে ক্রিকেটাররা সারা বছর খেলার সুযোগ পাবে।

রবিবার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুলবুল ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘এখানে অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় ম্যাচ অনুষ্ঠিত হতো, কিন্তু এখন এর করুণ অবস্থা দেখে চোখে পানি চলে আসে।’

তিনি আরও বলেন, বিসিবি শহীদ রিয়া গোপ স্টেডিয়ামে উইকেট সংখ্যা বাড়িয়ে ২০টি করার পরিকল্পনা করছে এবং খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে আগামী দিনের সাকিব, তামিমদের মতো ক্রিকেটার উঠে আসবে।

অনুষ্ঠানে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ স্থানীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 August 2025

নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বিসিবি

www.hostbuybd.com