Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আলেকজান্ডার এলাকার মেঘনার তীর থেকে ৮ বছর বয়সী ওই ছেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে মেঘনা নদীর আলেকজান্ডার বেড়িবাঁধের কাছে স্থানীয়রা একটি শিশুর মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, জোয়ারের তোড়ে মরদেহটি ওই স্থানে ভেসে এসেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, শিশুটির কোনো নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। শিশুটি জেলেদের নৌকা থেকে পড়ে গিয়েছিল, নাকি তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 August 2025

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

www.hostbuybd.com