Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মতলব দক্ষিণে ৩ ড্রেজার ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

মতলব দক্ষিণে ৩ ড্রেজার ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

মতলব (চাঁদপুর)প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিন ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: আরিফুল ইসলাম (২২), মো. আব্দুল্লাহ (২৫) ও জাকির গাজী (২৫)। তাদের সবার বাড়ি কচুয়া, চাঁদপুর।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের নির্দেশে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহরন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুকুরের তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে তাদের আটক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ১৫ অনুসারে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে ড্রেজারটি অকেজো করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 September 2025

মতলব দক্ষিণে ৩ ড্রেজার ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

www.hostbuybd.com