নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মরহুম অ্যাডভোকেট শামছুল হক বেপারী ও আমেনা বেগমের জ্যেষ্ঠ ছেলে সাংবাদিক আনোয়ারুল হকের সঙ্গে চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মাতব্বর বাড়ি রোডের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর মাস্টার ও শাহিদা বেগমের কনিষ্ঠ কন্যা মরিয়ম আক্তার মিতুর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক আনোয়ারুল হক চাঁদপুর প্রেসক্লাবের সদস্য, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং দৈনিক মেঘনা বার্তার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা পোস্ট ও কালের কণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
নবদম্পতির নতুন জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।














