Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২, আহত বহু

আন্তর্জাতিক ডেক্সঃ

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় অন্তত ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রাজধানী কিয়েভে ৩২ বছর বয়সী এক নারী এবং তাঁর দুই মাস বয়সী সন্তান নিহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এটি ছিল যুদ্ধের অন্যতম বৃহত্তম বিমান হামলা। বিমান বাহিনী জানিয়েছে, তারা মোট ৮১৮টি বিমান আক্রমণকারী যান শনাক্ত করেছে। এর মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৪৭টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তবে, বাকি ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ইউক্রেনের ৩৭টি ভিন্ন ভিন্ন স্থানে আঘাত হেনেছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আটটি স্থানে পড়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো জানিয়েছেন, ক্রিভি রিহ, দিনিপ্রো, ক্রেমেনচুক এবং ওদেসার পাশাপাশি রাজধানী কিয়েভও এই আক্রমণের শিকার হয়েছে।

রাতভর এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর প্রথম প্রতিক্রিয়ায় মিত্রদের প্রতি প্যারিস বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তখন এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts