Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর-এর নতুন কমিটি গঠন

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর-এর নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর’-এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে জাফর আহমেদ।

গত ৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাহী পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত সভাপতি সালেহ আহমেদ সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব ফার্মেসি (বি.ফার্ম) সম্পন্ন করে বর্তমানে মাস্টার্স অব ফার্মেসি (এম.ফার্ম) অধ্যয়নরত এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্বাহী পরিষদের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি নিশাত নাবিলা, সহ-সভাপতি সোহাগ হোসেন, শারমিন আক্তার, ইলিয়াস রেজা ও ইমরান হোসাইন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রেদওয়ানুর রহমান, আতাউর রহমান সিয়াম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান সরদার, তাজিন ইসলাম, মুতাসিম বিল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক আরিফ হোসেন পাটওয়ারী এবং ছাত্রী বিষয়ক সম্পাদক ইসমাত জেরিন লামিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ ১৮ বছর ধরে হাইমচর উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts