Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আইন ও আদালত
  • বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা: যুবলীগ নেতা আমিন গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা: যুবলীগ নেতা আমিন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেফতার করেছে সিআইডি। ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ ভোর রাতে বংশাল থানার সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আমিন স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী। তাকে সূত্রাপুর থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪) অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের কাছে পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নাদিমুল হক এলেম নিহত হন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনায় নিহত নাদিমের মা শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ এই ঘটনার তদন্ত করছে। গ্রেফতারকৃত আমিনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সিআইডির অভিযান চলছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

11 September 2025

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা: যুবলীগ নেতা আমিন গ্রেফতার

www.hostbuybd.com