Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকানের পর্ন জগতে প্রবেশ নিয়ে তোলপাড়

আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকানের পর্ন জগতে প্রবেশ নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক:

আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান, যিনি ‘বেবিডল আর্চি’ নামেই বেশি পরিচিত, সম্প্রতি পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে যৌথভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। যৌনকর্মের অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে এসে নিজের ক্ষমতায়ন ও ক্যারিয়ারের বিস্তৃতির লক্ষ্যে তিনি এই জগতে প্রবেশ করছেন বলে জঅর্চিতা ফুকান পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে কিছু ছবি প্রকাশ করার পর থেকেই তাঁর ভক্তদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রা লাস্টের হাত ধরেই তিনি তাঁর নতুন এই অধ্যায় শুরু করতে চলেছেন। এর মধ্যেই অর্চিতা তাঁর অনুরাগীদের জন্য একটি ‘বিশেষ চমক’-এর ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে কৌতূহল আরও বাড়ছে।অর্চিতা ফুকান আরও প্রকাশ করেছেন যে তিনি প্রায় ছয় বছর ধরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবে কাজ করেছেন এবং এই জগৎ থেকে মুক্তি পেতে তাঁকে প্রায় ২৫ লাখ টাকা দিয়ে নিজের স্বাধীনতা কিনে নিতে হয়েছে। তবে তিনি কার কাছে এই অর্থ দিয়েছেন বা কীভাবে এই ফাঁদে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সাহসী পোশাক, গ্ল্যামারাস লুক এবং আত্মবিশ্বাসের সঙ্গে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে বেবিডল অর্চিতা ইনস্টাগ্রামে ৫ লাখেরও বেশি ফলোয়ার অর্জন করেছেন। তিনি এখন তাঁর ফলোয়ার সংখ্যা ১০ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। পর্ন জগতে তাঁর প্রবেশ এবং এই নতুন চমক তাঁর অনুরাগী সংখ্যা বৃদ্ধিতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।এখন দেখার বিষয়, বেবিডল আর্চি তাঁর ভক্তদের জন্য কী বিশেষ উপহার নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts