Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • বিএনপি ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টারঃ

জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে এবং দল দেশে গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায়।

মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা যেমন জনসংযোগ করছেন, তেমনি জনগণও প্রস্তুত। তাঁর মতে, কোনো দল যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে, জনগণ তাদের প্রতিহত করবে।” একইসঙ্গে তিনি জানান, দেশের মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতির বিপক্ষে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 September 2025

বিএনপি ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না: সালাহউদ্দিন আহমদ

www.hostbuybd.com