Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • সচিবালয় ও যমুনা আবাসিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

সচিবালয় ও যমুনা আবাসিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

ডেক্স রিপোর্টঃ

জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ জুলাই ২০২৫ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং-এর মধ্যবর্তী এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মোঃ সরওয়ার বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts