Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সড়ক দুর্ঘটনায় নাটোরে তিনজনের মৃত্যু: আহত দুই

সড়ক দুর্ঘটনায় নাটোরে তিনজনের মৃত্যু: আহত দুই

নাটোর (প্রতিনিধি):

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কে আজ দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং নিহতদের মরদেহ হেফাজতে নেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts