Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে ‘কালবেলা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে ‘কালবেলা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

চাঁদপুর প্রতিনিধি:

‘সত্য, সাহস ও সুন্দর’-এর অঙ্গীকার নিয়ে পথচলা দৈনিক ‘কালবেলা’ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দৈনিক ‘কালবেলা’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, “মানুষ পত্র-পত্রিকার মাধ্যমেই নানাবিধ সমস্যার সমাধান খুঁজে। এই শহরে যানজট নিত্যদিনের সমস্যা। বাইপাস রাস্তাসহ ডাকাতিয়া নদীর ওপর ইচুলী দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হলে যানজট হয়তো কিছুটা কমতো। আবার বিনোদনের জন্যও ভালো কোনো শিশু পার্ক নেই। এমন নানাবিধ সমস্যা পত্রিকার মাধ্যমে তুলে ধরলেই সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হবে এবং সমাধান দ্রুত হবে।”

তিনি আরও বলেন, সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। তিনি দৈনিক ‘কালবেলা’র সাংবাদিকসহ পত্রিকাটির সফলতা কামনা করেন।

প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা বলেন, “সাংবাদিকদের কাছে মানুষ অতিরঞ্জিত প্রত্যাশা রাখে। তবে ভাবা দরকার, সবাই ঘুমিয়ে থাকবে আর সাংবাদিকরা জেগে থাকবে তা হয়না। এরপরেও কোনো ঘটনা ঘটলে সাংবাদিকরা তা ঠিকই প্রকাশ করেন। কোনোভাবেই তা চেপে রাখা সম্ভব নয়।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, এনসিপি চাঁদপুর জেলার মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারসহ অন্যরা।

দৈনিক ‘কালবেলা’র চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপুসহ দৈনিক ‘কালবেলা’র বিভিন্ন উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় অন্যান্য পত্রিকার সাংবাদিকরা।

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, আগামী দিনেও দৈনিক ‘কালবেলা’ জনগণের প্রত্যাশা পূরণে বস্তুনিষ্ঠ তথ্য-নির্ভর সাংবাদিকতা ও সংবাদ পাঠক সমাজকে উপহার দিবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

16 October 2025

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে 'কালবেলা'র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

www.hostbuybd.com