Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সারাদেশ
  • চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৪ জুলাই) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বোটে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts