Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • জুলাই সনদ তৈরিতে স্বচ্ছতা ও দৃশ্যমানতা নিশ্চিতের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

জুলাই সনদ তৈরিতে স্বচ্ছতা ও দৃশ্যমানতা নিশ্চিতের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

ডেক্স নিউজঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ এবং জনগণের কাছে দৃশ্যমান রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। কমিশন সদস্যরা জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে।”

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে জানান যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ঐকমত্য হয়েছে। এছাড়া আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts