Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

হাইমচরে ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলায় ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।

প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল ১০টায় উপজেলার আলগী বাজারে এই বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড নুরুল আমিন খান আকাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি আঃ খালেক খাঁন, মিজানুর রহমান শেখ, হারুনুর রশিদ ভুট্টো মুন্সী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, মোঃ বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাহ উদ্দিন হাওলাদার, আঃ কুদ্দুছ মেহনতি, মোঃ জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, মোঃ আজিজুল হক বাবুল।

এছাড়াও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এস.এম. এ মান্নান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন জোটন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে এই মৌন মিছিল এলাকার রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 July 2025

হাইমচরে ২৪’র গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

www.hostbuybd.com