Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • শাহরাস্তিতে ৫৩টি দুস্থ পরিবারকে জেলা প্রশাসকের মানবিক সহায়তা

শাহরাস্তিতে ৫৩টি দুস্থ পরিবারকে জেলা প্রশাসকের মানবিক সহায়তা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শাহরাস্তিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করেছেন। তার এই পদক্ষেপ কর্মদ্যোগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জেলা প্রশাসক ৫৩টি দুস্থ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও, ২০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবার উন্নয়নে ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করেন তিনি।

বিতরণ কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসক শাহরাস্তি মডেল থানা, ভূমি অফিস, পৌরসভা এবং শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন ও নতুন ভবনের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদার সহ শাহারাস্তি থানার পুলিশ সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 July 2025

শাহরাস্তিতে ৫৩টি দুস্থ পরিবারকে জেলা প্রশাসকের মানবিক সহায়তা

www.hostbuybd.com