Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক

উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক

ডেক্স রিপোর্টঃ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাত ৯টার পরে চারটি প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীবাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিত্ব করেন দলের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন বৈঠকে অংশ নেন।

এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts