Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠির রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ঝালকাঠির রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার (আজ) বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্ব রাজাপুর এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এর আগে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। তিনি বলেন, রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হলো নিয়মিত হাত ধোয়া। শিশুদের ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তোলার উপর তিনি জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতার হোসেন, সহকারী শিক্ষা অফিসার রিয়াজ আহসান, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাচু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা নাসরিন

উপস্থিত বক্তারা সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শেখান এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা হাত ধোয়ার প্রদর্শনীতে অংশ নেয়।

দিবসটি উদযাপনে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 October 2025

ঝালকাঠির রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

www.hostbuybd.com