Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: মামুনুল হক

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: মামুনুল হক

ডেক্স রির্পোট:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি জোর দিয়ে বলেন, বারবার রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের অপচেষ্টা দেশের রাজনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।

শনিবার (৯ নভেম্বর) বাদ জোহর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং দেশের রাজনীতিকে সঠিক পথে আনতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর যে সংস্কার অবস্থানে আমরা উপনীত হয়েছি—তা থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই।” তিনি অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আন্দোলনরত আট দলের ঘোষিত যুগপৎ কর্মসূচি—১১ নভেম্বরের জনসভা সফল করার জন্য সংগঠনের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল প্রমুখ।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 November 2025

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: মামুনুল হক

www.hostbuybd.com