Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় হাইমচর আওয়ামী লীগ নেতা আটক

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় হাইমচর আওয়ামী লীগ নেতা আটক

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

বৈষম্য বিরোধী (কোটা সংস্কার) আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে চাঁদপুরের হাইমচর থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (৭০) স্থানীয়ভাবে হাইমচর উপজেলা আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

সোমবার (১০ নভেম্বর) হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এদিনই কঠোর পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই গ্রেফতারের ঘটনায় হাইমচরের রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. আনোয়ার হোসেন ভূঁইয়া হাইমচর থানার মামলা নং-০২, তারিখ- ১৮/০৮/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামি। ওই মামলায় হামলার অভিযোগ ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনসহ গুরুতর একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মামলায় যুক্ত ধারাগুলো হলো: ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ধারাসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩, ৪, ও ৬ ধারা।

হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম-এর সার্বিক দিক নির্দেশনায় থানার এসআই (নিঃ) মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে দক্ষিণ আলগী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দক্ষিণ আলগী থেকেই আসামি আনোয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ভূঁইয়া ৩নং দক্ষিণ আলগী দূর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ আলগী গ্রামের মৃত গনি ভূইয়ার পুত্র।

গ্রেফতারের পর আসামিকে দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১০ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হাইমচর থানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনের স্বার্থে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তারা আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

11 November 2025

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় হাইমচর আওয়ামী লীগ নেতা আটক

www.hostbuybd.com