Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর দায়বদ্ধতা অপরিহার্য: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর দায়বদ্ধতা অপরিহার্য: সিইসি

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনীনভাবে গ্রহণযোগ্য করার দায়িত্ব কেবল নির্বাচন কমিশনের (ইসি) একার নয়, বরং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোরও জাতির কাছে দায়বদ্ধতা রয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন

বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টায় জামায়াত ইসলামী-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

সিইসি তার বক্তব্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পালনে তাদের পূর্বের প্রতিশ্রুতি বজায় রাখবে।

তিনি জোর দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে রাজনৈতিক দলগুলোর।”

দায়িত্ব পালনে ইসির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিইসি নাসির উদ্দীন বলেন, “যত ঝড়-তুফান আসুক, দায়িত্ব পালনে পিছপা হব না।”

তিনি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন। সব দল তাদের নিজ নিজ কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জানা গেছে, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। এই দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts