Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সিদ্ধান্ত শনিবার

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সিদ্ধান্ত শনিবার

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সিদ্ধান্ত শনিবার

নিজস্ব প্রতিবেদক:

আদালতের নির্দেশের পর জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (২ মে) তার এই মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুসরাত তাবাসসুমকে এই তথ্য জানানো হয়।

ইসির প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মাননীয় হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষে আগামী ২ মে (শনিবার) সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে।

বাছাই প্রক্রিয়ার সময় প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবক ও সমর্থককে উপস্থিত থাকার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিকেল ৪টার নির্ধারিত সময় পার হওয়ার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত শুনানি শেষে নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করার এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। আদালতের সেই আদেশের আলোকেই এখন ইসি তার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts