Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সঙ্গে খেলতে যাস না: মমতা

আন্তর্জাতিক ডেক্স:

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হেলিকপ্টারে করে যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে বিমান সংস্থার লাইসেন্স-সংক্রান্ত ত্রুটির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সড়কপথেই বনগাঁর অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হলো। মঙ্গলবার বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী কর্মসূচিতে অংশ নেন তিনি।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন (সোমবার) হেলিকপ্টারটির মহড়া হয়। কিন্তু সেদিন লাইসেন্সজনিত কোনো সমস্যার কথা জানানো হয়নি। সফরের ঠিক আগে, মঙ্গলবার দুপুরে হঠাৎ বিমান সংস্থার পক্ষ থেকে হেলিকপ্টার উড়তে না পারার কথা জানানো হয়।

হেলিকপ্টার বাতিলের ঘটনায় সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভায় তিনি বলেন, “প্রথমেই ক্ষমা চাইছি, আমার আসতে একটু দেরি হয়েছে। এর পেছনে কিন্তু একটা মজা আছে। বহু মাস আমি হেলিকপ্টার ব্যবহার করি না। আজ একাধিক অনুষ্ঠান থাকায় হেলিকপ্টার নেওয়া হয়েছিল। আমার ১২টায় বের হওয়ার কথা ছিল। হঠাৎ খবর এলো, হেলিকপ্টার যাবে না। নির্বাচন তো শুরুই হয়নি, তার আগেই সংঘাত শুরু হয়ে গেল!”

তবে এই ঘটনা তাঁর জন্য শাপে বর হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি রাস্তায় আসতেই মানুষের সঙ্গে প্রচুর দেখা হয়েছে। অনেক এলাকা ঘুরে এসেছি। জনসংযোগটা বরং আরও ভালো হলো।”

বিজেপিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। তিনি বলেন, “আমি বিজেপিকে বারবার বলি— ওরে, আমার সঙ্গে খেলতে যাস না। আমি যে খেলাটা খেলব, সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না। কোটি কোটি টাকা খরচ করো, মানুষ টাকা নেবে কিন্তু ভোট দেবে না।”

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেন, “আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। যা ধরি শেষ না করা পর্যন্ত ছাড়ি না। সিঙ্গুরের কৃষকদের জমি ফেরানোর জন্য ২৬ দিন অনশন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটি নাই। তাই আমার হেলিকপ্টার বাতিল করুন, সড়ক বন্ধ করুন, যা ইচ্ছে করুন— আমার কিছু যায় আসে না। জীবনে যেমন লড়াই করে চলেছি, পথই আমাকে পথ দেখাবে।”

বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভায় বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রায় অংশ নেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 November 2025

আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সঙ্গে খেলতে যাস না: মমতা

www.hostbuybd.com