Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের এই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে সিইসির এই ভাষণটি সরাসরি সম্প্রচারিত হয়।

সিইসি তার ভাষণে জানিয়েছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

  • জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট: সাদা-কালো
  • গণভোটের ব্যালট: গোলাপি রং

উল্লেখ্য, দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

📋 নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচি

সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন ধাপের সময়সীমা নিম্নরূপ:

ধাপতারিখ
মনোনয়ন দাখিলের শেষ দিন২৯ ডিসেম্বর
যাচাই-বাছাই৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ২১ জানুয়ারি
প্রচার প্রচারণা শুরু২২ জানুয়ারি

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts