খালেদা জিয়া’র রুহের আত্নার মাগফিরাত কামনায় হানারচর মিলাদ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফিরাত কামনায় চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২’জানুয়ারী শুক্রবার বাদ জুমআ রাজার হানারচরের হাট বাইতুল আশরাফ জামে মসজিদে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাকিম শেখ, সহ সভাপতি হারুন ছৈয়াল, সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, উপদেষ্টা মোঃ নূরুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল গাজী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারী,যুগ্ন আহ্বায়ক মামুন ছৈয়াল, জসিম দেওয়ান, জাহাঙ্গীর বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বেপারী, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মজু সরদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সদস্য সোহেল শেখ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ দেলোয়ার হোসেন।
















