Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে আদর্শ শিশু নিকেতনে মা-সমাবেশ অনুষ্ঠিত

হাইমচরে আদর্শ শিশু নিকেতনে মা-সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারস্থ আদর্শ শিশু নিকেতন স্কুলে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-শিক্ষক-অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে মা-সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শাখায় এ আয়োজন করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, “একজন আদর্শ মা-ই পারেন একটি আদর্শ পরিবার ও দেশপ্রেমিক সন্তান উপহার দিতে। সন্তানের পড়াশোনা ও প্রতিটি বিষয়ে মায়ের সঠিক নজরদারি থাকলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে মায়েদের উৎসাহিত করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সিনিয়র সহকারী শিক্ষক কাকলী রানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মিজানুর রহমান, রিয়াজ হোসেন এবং সহকারী শিক্ষক রুপা দাসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts