Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • রায়পুরে নির্বাচনী আচরণবিধি মানতে মোবাইল কোর্ট

রায়পুরে নির্বাচনী আচরণবিধি মানতে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। গতকাল (২৪ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী প্রচারণার নিয়মকানুন খতিয়ে দেখেন। এসময় তিনি সাধারণ ভোটার, প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করেন। কোনো প্রকার নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সহকারী রিটার্নিং অফিসার জানান, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসন এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নির্বাচনের দিন পর্যন্ত এই কঠোর মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আচরণবিধি নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় নিয়মিতভাবে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। মূলত উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতেই প্রশাসনের পক্ষ থেকে এই তৎপরতা চালানো হচ্ছে।

উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনী প্রচারণায় দেয়াল লিখন, তোরণ নির্মাণ, অতিরিক্ত শব্দযন্ত্র ব্যবহার বা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন যেকোনো কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 January 2026

রায়পুরে নির্বাচনী আচরণবিধি মানতে মোবাইল কোর্ট

www.hostbuybd.com