Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • কাঠালিয়াতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

কাঠালিয়াতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মৎস্যজীবীদের মাঝে সরকারী উদ্যোগে গরু, গরুর খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজন করেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য অফিসের সামনের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে এ বকনা বাছুর, খাবর ও ঔষুধ দেয়া হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রধান অতিথি হিসেবে মৎস্যজীবীদের হাতে লটারির মাধ্যমে গরুর বাছুর তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আক্তার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি,মোঃ মাসউদুল আলমসহ বিভিন্ন অতিথি ও উপকারভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts