Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে মাদক সেবনের অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

চাঁদপুরে মাদক সেবনের অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

চাঁদপুরে মাদক সেবনের অভিযোগে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

​চাঁদপুর প্রতিনিধি:

​চাঁদপুরে মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও সেবনের অভিযোগে স্থানীয় বিএনপির দুই শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ভুট্টু গাজী (পিতা: মজিব গাজী) এবং সাধারণ সম্পাদক সুজন শেখ (পিতা: মৃত মহিন শেখ)। উভয়ের বাড়ি চান্দ্রা চৌরাস্তা, চেয়ারম্যান রোড এলাকায়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে সদর হাসপাতালে তাদের ডোপ টেস্ট করানো হলে দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে। মাদক সেবনের প্রাথমিক প্রমাণ ও ডোপ টেস্টের প্রতিবেদন পজিটিভ আসায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

​এ বিষয়ে চাঁদপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ জানান, জেলায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই যৌথ অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

​এদিকে, দলীয় পদধারী নেতাদের এমন অভিযোগে গ্রেপ্তারের পর স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দলের কোনো স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts