Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে জলপাই পাতার শান্তির মুকুটে সংবর্ধিত তিন গুণী

চাঁদপুরে জলপাই পাতার শান্তির মুকুটে সংবর্ধিত তিন গুণী

চাঁদপুরে জলপাই পাতার শান্তির মুকুটে সংবর্ধিত তিন গুণী

নিজস্ব প্রতিবেদক:

জনদুর্ভোগে দ্রুত সাড়া দেওয়া এবং নিজস্ব অর্থ ও পরিশ্রমে জনকল্যাণমূলক কাজ করার স্বীকৃতিস্বরূপ চাঁদপুরের ফরিদগঞ্জে তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের মাথায় জলপাই পাতার তৈরি শান্তির মুকুট ও সম্মাননা ক্রেস্ট পরিয়ে দেওয়া হয়।

​সংবর্ধিত ব্যক্তিরা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজা এবং আজিজুর রহমান রাজন।

​পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক শিক্ষক জাকির হোসেন, মামুন সর্দার, মো. ইউনুছ মিজি ও জহির গাজী প্রমুখ।

​সংবর্ধিতদের কাজের স্বীকৃতি বিষয়ে আয়োজকরা জানান, বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া তাঁর কার্যকালে নাগরিকদের যে কোনো জনদুর্ভোগ লাঘবে দ্রুত সাড়া দিয়ে অসাধারণ সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং পৌরবাসীর আস্থা অর্জন করেছেন।

এছাড়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা নিজ উদ্যোগে নদীর কচুরিপানা, রাস্তার পাশের আবর্জনা ও ড্রেন পরিষ্কার করে পরিবেশ উন্নয়ন ও জনদুর্ভোগ কমিয়েছন এবং আজিজুর রহমান রাজন নিজের অর্থে ক্ষতিগ্রস্ত সড়ক গর্ত ভরাট করে দুর্ঘটনা রোধে অবদান রেখেছেন।

​ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ভালো কাজের সংস্কৃতি চালু রাখতে এবং সমাজসেবায় উদ্বুদ্ধ করতে চলতি বছর থেকে এই সম্মাননা প্রবর্তন করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts