Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফল উন্মোচন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধন ঘোষণার পরপরই দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হয়।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে সম্পন্ন করা হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

যেভাবে জানা যাবে ফলাফল: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বোর্ডের ওয়েবসাইট (eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd) এবং নিজস্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে যেকোনো মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: HSC Dha 123456 2026)।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে একসঙ্গে পুরো শিট ডাউনলোডের পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কোনো পরীক্ষার্থী বা অভিভাবক শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল সংগ্রহ করতে পারবেন না।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে: প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে। অনলাইনে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত নির্দেশনাবলী শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

31 October 2026

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

www.hostbuybd.com