Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা

এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা

এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামছেই না। এর আগে ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর, এবার তার আরও একটি প্রায় ৫ মিনিটের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। নতুন এই ভিডিওটি নিয়েও নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটিতেও অভিনেতা পাভেলের উপস্থিতি রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তা ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। তবে ভাইরাল হওয়া এই নতুন ভিডিওটির সত্যতা কতখানি কিংবা এটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হলে গণমাধ্যমের মুখোমুখি হন পাভেল। সে সময় তিনি দাবি করেছিলেন, ভিডিওতে থাকা ওই নারী তার কেবলই একজন বান্ধবী এবং তাদের মধ্যে অন্য কোনো ধরনের সম্পর্ক নেই।

প্রথম ভিডিওটির রেশ কাটতে না কাটতেই এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ায় পাভেলকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। তবে এই নতুন ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত অভিনেতা পাভেল বা তার কোনো প্রতিনিধির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে প্রথম পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরবর্তীতে দেশের নাট অঙ্গনে নিয়মিত হন এবং দর্শকদের নজর কাড়েন। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 September 2026

এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা

www.hostbuybd.com