Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আইন ও আদালত
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ড: দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ড: দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ড: দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের মতো এই চাঞ্চল্যকর ও অপ্রতিম হত্যার বিচারও দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।

তিনি বলেন, “রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে পারবো। বিচার করবে আদালত, আমরা সব সহযোগিতা করবো।” এ সময় তিনি জানান, সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে ঘর থেকে বের হয়েছিল। এরপর সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজের এক দিন পর গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণের লালমাই পাহাড়ের গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করা হয়েছে।

রোববার সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় শত শত মানুষ অংশ নেন। এ সময় পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শোকস্তব্ধ মানুষ অকালে প্রাণ হারানো কিশোর অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক গ্রেফতার ও দ্রুত ফাঁসির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 September 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ড: দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

www.hostbuybd.com