Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের তারেক

প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের তারেক

প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের তারেক

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে যুক্ত হয়েছেন আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

রোববার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারি সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চপর্যায়ের এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও মিডিয়া টিম অংশ নিচ্ছেন।

সফরের মূল এজেন্ডা ও কর্মসূচী:

  • দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক: সফরের দ্বিতীয় দিন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • অর্থনৈতিক সমঝোতা ও ঋণ আলোচনা: মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান মেগা অবকাঠামো প্রকল্পগুলোর নির্মাণ ব্যয় ও ঋণের সুদের হার কমানো নিয়ে জাপানি কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
  • বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ: সফরকালে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম’-এ মূল বক্তব্য প্রদান করবেন। এছাড়া জাপানি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নতুন বিনিয়োগের আহ্বান জানাবেন।
  • স্থাপনা পরিদর্শন: উচ্চপর্যায়ের এই সফরকালে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনেরও কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা, বাণিজ্য বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগ আকর্ষণে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে অভিমত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 October 2026

প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের তারেক

www.hostbuybd.com