Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

ইরানে তাৎক্ষণিক সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

ইরানে তাৎক্ষণিক সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তাদের নেই। রবিবার (২৫ অক্টোবর) দেশটিতে তাৎক্ষণিক কোনো হামলা হচ্ছে না বলে স্পষ্ট করেছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার আগে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই অবস্থান স্পষ্ট করেন। ইরানে হামলা চালানো হবে কি না—এমন সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরাসরি কিছু না বললেও এর সংক্ষিপ্ত উত্তর হলো—‘না, কোনো হামলা হচ্ছে না’।

এর আগে রোববারের শুরুর দিকে ইরানকে লক্ষ্য করে একটি আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো হবে, নাকি দেশটিকে পুরোপুরি পরাস্ত করা হবে—এটাই এখন বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় প্রশ্ন।

পাশাপাশি পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণের দাবিও করেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে তেহরান কোনো সুবিধা পাচ্ছে না।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ওয়াশিংটন চাইলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে পারে অথবা দেশটির সঙ্গে কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান সম্ভাব্য কোনো প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রক্ষা করবে কি না, তা নিয়ে নিজের সংশয়ের কথাও জানিয়েছিলেন তিনি।

বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় সংঘাতে না জড়িয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 October 2026

ইরানে তাৎক্ষণিক সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

www.hostbuybd.com