Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • দিনাজপুর সীমান্তে ২ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর সীমান্তে ২ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর সীমান্তে ২ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

বাসস:

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের মাদক বিরোধী অভিযানে ২ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসসকে নিশ্চিত করেন।

প্রেরিত বার্তায় জানানো হয়, আজ বুধবার রাত সাড়ে ৭টায় ২৯ বিজিবির অধীন সদর উপজেলার বড়গ্রাম বিওপির সীমান্ত এলাকার ভাতখৈর নামক স্থান দিয়ে কয়েকজন মাদককারবারি পোটলা নিয়ে ভারত সীমানা অতিক্রম করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে।

এ সময় বিজিবি টহল দল তাদের আটক করতে অভিযান চালায়। বিজিবি সদস্যদের ধাওয়ায় মাদককারবারিরা ঘটনাস্থলে পোটলা ফেলে দিয়ে ভারত সীমানায় পালিয়ে যায়।

সীমান্তের ওই ঘটনাস্থলে তাদের ফেলে যাওয়া পোটলা থেকে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার এবং এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 November 2026

দিনাজপুর সীমান্তে ২ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

www.hostbuybd.com