Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে মোটরসাইকেলের যন্ত্রাংশে আমদানিকারকের স্টিকার না থাকায় জরিমানা

চাঁদপুরে মোটরসাইকেলের যন্ত্রাংশে আমদানিকারকের স্টিকার না থাকায় জরিমানা

চাঁদপুরে মোটরসাইকেলের যন্ত্রাংশে আমদানিকারকের স্টিকার না থাকায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমদানিকৃত মোটরসাইকেলের যন্ত্রাংশ, মবিল ও লুব্রিকেন্টে আমদানিকারকের স্টিকার এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চাঁদপুরের ওয়্যারলেস বাজার ও ফিশারিগেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিদেশি মোটরসাইকেলের যন্ত্রাংশ, মবিল ও লুব্রিকেন্টে আমদানিকারকের স্টিকার এবং এমআরপি উল্লেখ না থাকার অপরাধে মেসার্স বোরাক মটরসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযান চলাকালে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 November 2026

চাঁদপুরে মোটরসাইকেলের যন্ত্রাংশে আমদানিকারকের স্টিকার না থাকায় জরিমানা

www.hostbuybd.com