Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সারাদেশ
  • চাঁদপুর
  • খাদ্যপণ্যে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা

খাদ্যপণ্যে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা

খাদ্যপণ্যে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি মিষ্টির দোকান মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে কালিবাড়ি বাজারের ফিউচার সুইটম ও গ্রীন ফুডস বেকারিসহ দুটি মিষ্টির দোকান পরিদর্শন ও মনিটরিং করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন, লাইসেন্স প্রদর্শন না করা এবং পাউরুটি, মিষ্টি, দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার মতো অনিয়ম করা হয়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আগামী ৩ দিনের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 November 2026

খাদ্যপণ্যে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা

www.hostbuybd.com