Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: এমপি মানিক

ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক সভায় সভাপতিত্ব করেন।

​সভাপতির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা মাঠে থাকব। বিগত ১৭ বছর এবং ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যেভাবে রাজপথে ছিলাম, সেভাবেই জনগণের জানমাল রক্ষায় পাশে থাকতে হবে।”

​দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে জেলা বিএনপির এই সভাপতি আরও বলেন, “সবার আগে দেশ, এরপর দল, তারপর নির্বাচন। দায়িত্ব পালনে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কারও করা হবে। কোন উপজেলায় কে কী করছেন, তার সব খবরই আমাদের কাছে আসে। কাউকে ছাড় দেওয়া হবে না।” ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

​চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির আলমগীর হোসেন সরকার এবং কচুয়া উপজেলা বিএনপির খায়রুল আবেদিন স্বপন প্রমুখ।

​জরুরি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, শরীফ মো. ইউনুস, ডি এম শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ ও সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক।

এছাড়া জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 November 2026

ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: এমপি মানিক

www.hostbuybd.com