Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • প্রকৃতির কাছ থেকেই শিশুরা বাস্তব শিক্ষা পাবে: শিক্ষামন্ত্রী

প্রকৃতির কাছ থেকেই শিশুরা বাস্তব শিক্ষা পাবে: শিক্ষামন্ত্রী

প্রকৃতির কাছ থেকেই শিশুরা বাস্তব শিক্ষা পাবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু মুখস্থ করা নয়; বরং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা। প্রকৃতির সান্নিধ্যে শিশুদের এমন শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাঁদপুরের কচুয়ায় উদ্বোধন করা হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৃতির পাঠশালার মতো উদ্যোগ শিক্ষার্থীদের চারপাশের পরিবেশকে জানা এবং প্রকৃতিকে কাছ থেকে উপলব্ধি করার সুযোগ তৈরি করবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি পাঠশালার নামফলক উন্মোচন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল বইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দেওয়া। প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে শিশুরা পর্যবেক্ষণ করতে শিখবে, চারপাশের পরিবেশ সম্পর্কে জানবে এবং প্রকৃতির গুরুত্ব অনুধাবন করতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়গুলো বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শিক্ষাজীবনের শুরু থেকেই শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বিদ্যালয় পর্যায়ে প্রকৃতির পাঠশালার মতো উদ্যোগ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সান্নিধ্যে আনন্দময় ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে গড়ে তোলা হয়েছে পাঠশালাটি। প্রাকৃতিক উপকরণে নির্মিত কাঠ ও বাঁশের দৃষ্টিনন্দন অবকাঠামো, খোলামেলা পরিবেশ এবং চারপাশের সবুজের সমন্বয়ে তৈরি এ আয়োজন শিশুদের জন্য ভিন্নধর্মী শিক্ষার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 November 2026

প্রকৃতির কাছ থেকেই শিশুরা বাস্তব শিক্ষা পাবে: শিক্ষামন্ত্রী

www.hostbuybd.com