Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধান্দা রফিক গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধান্দা রফিক গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধান্দা রফিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ‘ধান্দা রফিককে’ ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার (২৪ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ঢাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে রফিককে গ্রেপ্তারের পর চাঁদপুরে নিয়ে আসা হয়।

গ্রেপ্তার রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৪১, তারিখ ২৩ আগস্ট ২০১৫; জিআর নম্বর ৪৬১/২০১৫।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় রফিক ওরফে ধান্দা রফিকের মৃত্যুদণ্ড হয়। তবে রায়ের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামিকে গ্রেপ্তারের ফলে কোহিনূর হত্যা মামলায় পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 October 2026

চাঁদপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধান্দা রফিক গ্রেপ্তার

www.hostbuybd.com