Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

​চাঁদপুর প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলায় নিয়মিত অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার টাকাসহ মো. হযরত আলী (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হযরত আলী ওই বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।


​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর বিকেলে কচুয়া থানাধীন হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়ীর উত্তর দুয়ারী টিনের চালা ও টিনের ছাউনিযুক্ত তিনকক্ষ বিশিষ্ট চৌচালা বসতঘরের পশ্চিম দক্ষিণ পার্শ্বের কক্ষে অভিযান চালানো হয়। এ সময় আসামির নিজ দখলীয় কক্ষ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা রঙের ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।


​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts