Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • অর্থনীতি
  • অর্থনীতি এখন আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

অর্থনীতি এখন আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর ভঙ্গুর পর্যায়ে নেই বরং আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংস্কার সম্পন্ন করা যেকোনো সরকারের নৈতিক দায়িত্ব, আর সে কারণেই সরকার আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি ভোটের প্রচারণা গাড়ি ও স্টল পরিদর্শন করেন।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অর্থনীতির পরিধি ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। তিনি বলেন, “অর্থনৈতিক অবস্থা এতদিন অত্যন্ত সংকটাপন্ন বা আইসিইউতে ছিল। আমাদের গৃহীত নানা পদক্ষেপের ফলে তা এখন অনেকটা স্থিতিশীল এবং বর্তমানে কেবিনে স্থানান্তর হয়েছে বলা যায়।”

গণভোটের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “সংস্কার যেকোনো সরকারের মৌলিক দায়িত্ব। আমরা চাই রাষ্ট্রকাঠামোর ইতিবাচক পরিবর্তন। তাই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করছে।” এসময় তিনি সরকারি কর্মচারীদের পে-স্কেল সংস্কারের বিষয়ে আশার বাণী শুনিয়ে বলেন, “পে-স্কেল সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সরকার এ নিয়ে কাজ করছে। যদিও এতে প্রচুর অর্থের প্রয়োজন, তবুও আমরা সাধ্যমতো তা বাস্তবায়নের চেষ্টা করব।”

রাজনৈতিক পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে কোনো রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে বিশেষ কোনো দলের ক্ষমতায় আসার সুযোগ নেই এবং পেশিশক্তি ব্যবহারের পথও বন্ধ। সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই এমন জনদরদি মানুষ নেতৃত্বে আসুক, যারা কেবল কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 January 2026

অর্থনীতি এখন আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

www.hostbuybd.com