Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ

ডেক্স রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কুয়েতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ক্রাউন প্রিন্স হিজ হাইনেস শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে এর বিকাশ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, “তাঁদের সময় থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে মজবুত ভিত্তি গড়ে উঠেছে, তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে।” বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। পরিশেষে, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান অংশীদারত্ব ও সহযোগিতা আগামী দিনে আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 September 2026

বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ

www.hostbuybd.com